1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাগুরার জয় চৌধুরী, বিভিন্ন সংগঠনের অভিনন্দন কুলাউড়ায় পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা । -আল্লামা ইমাম হায়াত জুলাইয়ে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে নিশ্চিত হলো বিশ্বকাপের শেষ ষোলো, জার্মানিসহ একাধিক জায়ান্টের বিদায় ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব

নোয়াখালীতে চৌমুহনী পৌর পার্ক থেকে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

রহিম উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌর পার্ক থেকে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাঁদের কাছ থেকে দুটি চাকু, একটি ক্ষুর ও দুটি কাঁচি জব্দ করা হয়আজ বৃহস্পতিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোর্শেদ। এর আগে গতকাল বুধবার রাতে আলীপুর এলাকার চৌমুহনী পৌর পার্কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর এলাকার তৌহিদুল ইসলাম সিফাত (১৯), মধ্য নাজিরপুর এলাকার ওমর জাবেদ (২১), একই এলাকার শাহজাহান সাজু (২১), আলীপুরের রিশাদ হোসেন বাদশা (২১) ও গণিপুর এলাকার গোলাম রাসেল (২২)। 
র‍্যাব জানায়, আটকেরা দীর্ঘদিন যাবৎ চৌমুহনী পৌর পার্ক ও তাঁর আশপাশের এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এ ছাড়াও তাঁরা চৌমুহনী পৌর পার্কে আসা দর্শনার্থীদের প্রতিনিয়ত নানা ভাবে হয়রানি করে আসছিল। মাদক সেবন ও মাদকের ব্যবসার সঙ্গে জড়িত এ গ্যাংয়ের সদস্যরা। পৌর এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারে অস্ত্র প্রদর্শন করে আসছিল তাঁরা। নির্যাতনের ভয়ে প্রতিবাদ করতে সাহস পান না স্থানীয় বাসিন্দারা।
এসব তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পার্কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চাকু, ক্ষুর ও কাঁচি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অপরাধের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে। কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এরা মূলত কিশোর গ্যাং লিডার সিফাতের নেতৃত্বে এলাকায় অপরাধ কার্যক্রম চালিয়ে আসছিল। আমরা এ গ্যাংয়ের মূলহোতা সিফাতসহ তার গ্যাংয়ের সদস্যদের আটক করতে সক্ষম হয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com