1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

নোয়াখালীতে সিএনজি-ট্রাক সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু আহত ৩

জাবের বিন আবদুল্লাহ, সদর উপজেলা সংবাদদাতা, নোয়াখালী
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৪১০ বার পড়া হয়েছে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। এ দুর্ঘটনায় সিএনজি চালকসহ ৩ জন আহত হয়। শুক্রবার দুপুরে উপজেলার সোনপুর-চেয়ারম্যানঘাট সড়কের আটকপালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার চরওয়াপদা ইউনিয়নের শুক্কুরের স্ত্রী শিল্পী আক্তার ও তার মেয়ে শিশু শারমিন। স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে হাতিয়ার চেয়ারম্যান ঘাট ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে শিশু শারমিন ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা তার মা শিল্পী আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।

 

চরজব্বর থানার পুলিশ দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত সিএনজি-ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com