1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার

নোয়াখালীর চাটখিলে আইবিডব্লিউএফ কর্তৃক ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল

মোঃ মহিন উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর চাটখিলে ব্যবসায়ীদের সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) চাটখিল পৌর শহর শাখার উদ্যোগে মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক আলোচনা এবং ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার (১৮ মার্চ) চাটখিল বাজারস্থ স্কাই ভিউ চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে IBWF চাটখিল পৌর শহর শাখার সভাপতি মো. বেলাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.শহিদুল্লা বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ এর যৌথ সঞ্চালনায় আলোচনা এবং ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের নোয়াখালী জেলা সভাপতি মো.নাছিমুল গণী চৌধুরী মহল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক মো.গিয়াস উদ্দিন। মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য বিষয়ে আলোচনা করেন, চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাসান।
বক্তব্য রাখেন আই বি ডব্লিউ এফ চাটখিল পৌরসভার উপদেষ্টা মাষ্টার শাফায়াত হোসেন, চাটখিল উপজেলা শাখার সভাপতি ডা. হারুনর রশীদ। উপস্থিত ছিলেন সংগঠনের চাটখিল পৌর শাখার উপদেষ্টা মো.তাওহীদুল ইসলাম, চাটখিল পৌর শহর শাখার অর্থ সম্পাদক হাকীম মো.মানিক মিয়া, চাটখিল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো.মাসুদ আলম, আলহাজ্ব সাখাওয়াত উল্ল্যাহ, চৌধুরী বাজাজের স্বত্বাধিকারী মনির চৌধুরী, ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রব বাবুল, ব্যবসায়ী ও সাবেক কাউন্সিলর মো. জামাল উদ্দিন, মো. রহমত উল্ল্যাহ, মিজানুর রহমান, নেছার আহমেদ, দিদার হোসেন ফারুক, সাইফুল ইসলাম মামুন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মাহে রমজান থেকে শিক্ষা গ্রহণ করে প্রত্যেক ব্যবসায়ী তার কর্মক্ষেত্রে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন ও আত্মসংযম করতে পারলেই এই দেশ সোনার বাংলাদেশে পরিনত হবে।
ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন হাসান।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com