1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

নোয়াখালী জেলা চাটখিল উপজেলার নাহারখিল গ্রামে ফোন ব্যবহারে নিষেধ করায় কিশোরীর আত্মহ’ত্যা।

মোঃ মহিন উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর চাটখিলে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোবাইল ব্যবহারে নিষেধ করায় এই কিশোরীর আত্মহ”ত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
১৫ বছর বয়সী এই কিশোরীর নাম নিপা আক্তার। সে চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিষ্ণুরামপুর গ্রামের মোঃ রিপন ও পারভীন আক্তার দম্পতির সন্তান।
নি’হতের পারিবারিক সূত্রে জানা যায়, নিপা আক্তারকে তার মা পারভীন আক্তার কিছুদিন আগে একটি নতুন মোবাইল ফোন কিনে দেয়। মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করায় নিহত নিপা আক্তারের নানী তাকে নিষেধ করে। নিপা বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পরেনি। যেকারণে রাগে-অভিমানে তার নানা বাড়ির এক প্রতিবেশী নানীর একতলা বিল্ডিং এর সামনের কক্ষের ফ্যানে সাথে ওড়না পেছিয়ে গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে সে আত্মহ’ত্যা করে। নি’হত নিপা আক্তারের নানাবাড়ী উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাহারখিল গ্রামে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে নি’হতের নানী রৌশআরা (৫০) তাকে খুঁজতে গিয়ে প্রতিবেশী ফতেমা বেগম এর বসতঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখে। পরে তার চিৎকারে আশে পাশের লোকজন এসে নিহতকে ঘরের দরজা ভেঙ্গে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায়। স্থানীয়র খবর দিলে ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের পরিবারের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহ’ত্যা।’ নি’হতের মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও তিনি জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com