1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

নৌকার কর্মীর হাত পা ভেঙ্গে দিলো ইউপি মেম্বার

মোঃ বুখারী মল্লিক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও শেষ হয়নি নির্বাচন পরবর্তী সহিংসতা। নির্বাচনকালীন সময়ে নৌকার পক্ষে কাজ করায় এক যুবকের বাম হাত ও ডান পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে স্থানীয় এক ইউপি মেম্বারের বিরুদ্ধে। ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বিদ্যাধরে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়েই এই সহিংসতা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় থানা পুলিশ  এখনো কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।
 খোজ নিয়ে জানা যায়, গত দ্বাদশ জাতীয় নির্বাচনে ফরিদপুর ১ আসনের এম,পি এবং বর্তমান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের নির্বাচনী প্রচারণায়  হাবিব শেখ নামের যুবক নৌকার পক্ষে কাজ শুরু করলে স্থানীয় ইউপি সদস্য এবং স্বতন্ত্র এম,পি প্রার্থী আরিফুর রহমান দোলনের সমর্থক সৈয়দ  শরিফুল ইসলাম ওরফে সরফেজ মেম্বার বাধা এবং হুমকি দিয়ে আসছিলো এবং  বেশ কয়েকবার হামলার চেষ্টাও করে এবং সেই ধারাবাহিকতায় গত ৪ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় পূর্ব পরিকল্পিত ভাবে হাবিব নামের ঐ যুবকের  উপর বর্বরোচিত হামলা করা হয়। হামলায় হাবিবের বাম হাত এবং ডান পা ভেঙ্গেছে এছাড়াও দেশীয় অস্ত্র দিয়ে হাত পা এবং মাথায় এলোপাথাড়ি  কোপ এবং হাতুড়ি দিয়ে সমস্ত শরীরে পেটানো হয়েছে। অবস্থা আশংকাজনক হওয়ায় হাবিবকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ সরফেজ মেম্বারের নেতৃত্বে এই নৃশংসতম হামলার ঘটনা ঘটেছে। হামলায় সরাসরি অংশ নেই সৈয়দ জাকের আলী, সৈয়দ আজিবুর আলী, সৈয়দ ইকলাজ আলী, আজিজুর মোল্লা, ইসমাইল মোল্লা,  অপু মোল্লা, তাজমিন মোল্লা, রিয়াজ আলী গাজী প্রমুখ।
ইউপি সদস্য সরফেজ দেশ বুলেটিন কে বলেন, আমি ঘটনার দিন বাড়ি ছিলামনা, মাকে নিয়ে নড়াইলে ছিলাম পরের দিন সকালে এসেছি। গ্রামে দলাদলি আছে সেই জন্য আমাকে আসামী করে মামলা দেওয়া হয়েছে।
আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শামিনুল হক দেশ বুলেটিন কে জানান, ঘটনা শুনে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়েছে, মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করতে পারিনি, আমরা তৎপর আছি আসামিদের গ্রেফতার করার জন্য।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com