1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ নবায়নযোগ্য জ্বালানি: স্বপ্ন, সম্ভাবনা নাকি কঠিন বাস্তবতার চ্যালেঞ্জ? কাঠালিয়ায় সরকারের ১০০ দিনের কার্যক্রম ও জন-প্রত্যাশা নিয়ে আলোচনা সভা কুয়াকাটায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ২ উল্লাসের প্রস্তুতি, মুহূর্তেই বিষাদ: বাউফলে আহত ব্রাজিল সমর্থক টাংগাইলের নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও ব্যবস্থাপনা কমিটির সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ্যাড. আহমেদ আযম খান এমপি ফরিদপুর ও রাজবাড়ীতে কালবের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির জমকালো সংর্বধনা অনুষ্ঠিত ‘প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছি, ক্লান্তি এখনো পুরোপুরি কাটেনি’: মির্জা ফখরুল খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

পঞ্চগড়ের আওয়ামী লীগ নেতা পল্লব গ্রেপ্তার

মোঃ শোহানুর রহমান শাহিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

রংপুর থেকে পঞ্চগড় জেলা নিষিদ্ধ  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রংপুর মহানগরীর লাল কুঠি এলাকা থেকে রংপুর মহানগর পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে পঞ্চগড় সদর থানা পুলিশ। পরে বুধবার  পল্লবকে ইজিবাইক চালক আল আমিন গুম ও হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে  প্রেরণ করে । পরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম শফিকুল ইসলাম তাকে জেলহাজতে প্রেরণ করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পল্লব পলাতক ছিলেন। তাকে রংপুর মহানগর পুলিশের সহায়তায় আমরা আটক করেছি। তিনি ইজিবাইক চালক আল আমিন গুম ও হত্যা মামলার এজহার নামীয় আসামী। অন্যান্য আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।
এর আগে, গত ২০২৪ সালের ১০ নভেম্বর ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে ১৯ জনের নাম উল্লেখ ও ১৫০ জন অজ্ঞাত উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন বাবা মনু মিয়া।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com