1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

পটুয়াখালীতে দুর্বৃত্তের আগুনে পুড়ল লাঙ্গলের নির্বাচনি প্রচারণা ক্যাম্প

মোঃ মাসুম বিল্লাহ
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে
পটুয়াখালী পৌর শহরের বড় চৌরাস্তা এলাকায় মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমীন হাওলাদারের লাঙ্গল প্রতীকের নির্বাচনি প্রচারণা ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ জানুযারি) রাত আনুমানিক ১২টার পর যেকোনো সময় ঘটনাটি ঘটে।
সরেজমিনে দেখা যায়, ক্যাম্পের পেছনের একটি পর্দা ও প্রার্থীর ব্যানার আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে ক্যাম্পটি পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ক্যাম্পের ইনচার্জ পটুয়াখালী অটো বাইক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহীন জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে ক্যাম্পের ভেতরে একটি লাইট জ্বালিয়ে রেখে বাসায় চলে যান তারা। ভোর রাত চারটার দিকে একজন অটোচালক তাকে ফোন দিয়ে জানায় ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রতিপক্ষ অথবা জামাত বিএনপির লোকজন তাদের জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে ক্যাম্পে আগুন দিতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com