পটুয়াখালী গলাচিপায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ মিজানুর রহমান।
সভাপতিত্ব করেন মোঃসিদ্দিকুর রহমান,সভাপতি গলাচিপা উপজেলা বিএনপি।সভা সঞ্চলানা করেন বীর মুক্তিযোদ্ধা আঃসাত্তার হাওলাদার সাধারণ সম্পাদক গলাচিপা উপজেলা বিএনপি। গলাচিপা উপজেলা বিএনপি ও অংগ সংগঠন সমুহ আয়োজিত কারা নির্যাতিত কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা,দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান ,সহযোগিতা এবং নির্দেশনা দিয়েছেন গলাচিপা -দশমিনা ( পটুয়াখালী -৩ ) আসনের ধানের শীষের কান্ডারী তথা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সন্মানিত সদস্য জনাব হাসান মামুন।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ যে সকল নেতাকর্মী সরকার বিরোধী আন্দোলনে নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করা এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশনায়ক জনাব তারেক রহমান ও বিএনপির সকল নেতাকর্মী সহ মুসলিম উম্মার সকলের জন্য দোয়া করা হয়।