1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

পত্নীতলায় অভিবাসী ও প্রবাসী দিবস পালিত

মোঃ মুক্তার হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে
নওগাঁ পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে “দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স পাঠিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালী এবং আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আলিমুজ্জামান মিলন প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার রুজিনা খাতুন, সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, যুব উন্নয়ন অফিসার আশীষ কুমার ঘোষ, প্রবাসী কল্যাণ ব্যাংক পত্নীতলার ব্যবস্থাপক আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহাব, মহিলা বিষয় কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা সমবায় অফিসার শামসুল আলম, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম, এনজিও ফোরাম পত্নীতলার সমন্বয়কারী আসির উদ্দিন, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেপ্রমুখ।
আলোচনা সভায় প্রবাস জীবনে বিভিন্ন প্রক্রিয়া নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন প্রবাস ফেরত চক মহেশ গ্রামের আবুল কালাম আজাদ আতোয়ার  তিনি দালালের খপ্পরে পড়ে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সে বিষয়টি তুলে ধরেন। অভিবাসনের জন্য যারা দেশের বাইরে যাবেন তাদের বিএমআইটি কার্ড নিয়ে দক্ষতা নিয়ে বিদেশ যাওয়ার আহ্বান জানান ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন সকল দপ্তরের দপ্তর প্রধানগণকে তাদের কার্যক্রমে প্রবাসী কল্যাণ ব্যাংক  ব্যবস্থাপকে সাথে রাখার জন্য বিনীত অনুরোধ জানান ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com