1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পত্নীতলায় নবনির্বাচিত এমপি এনামুল হকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

মোঃআফজাল হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে
নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোটের নেতা মো: এনামুল হকের সাথে পত্নীতলা উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ এর পরিস্কার পরিছন্নতা কর্মসূচি ও বৃক্ষরোপন- ২০২৬ অনুষ্ঠান এবং হাসপাতালে ভর্তি রোগিদের খোঁজ খবর নেন। ৪৭ নওগাঁ-২ আসনের নবনির্বাচিত এমপি ও জামায়াতের নেতা জনাব মো: এনামুল হক। এসময় উপজেলা ও জেলা জামায়াতের নেতা-কর্মিগণ অংশগ্রহণ করেন এবং এমপির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।  এর পর সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নবনির্বাচিত সংসদ সদস্য মো: এনামুল হক উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর খোঁজখবর নেন এবং জনসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।
উপস্থিত ছিলেন যারা
সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
আসাদুজ্জামান আসাদ, অফিসার ইনচার্জ (ওসি), পত্নীতলা থানা।
আব্দুর রহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
সোহরাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা।
ডা: আশীষ কুমার দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
রফিকুল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী।
বিভিন্ন গণমাধ্যমের কর্মী।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং সরকারি প্রকল্পগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।এছাড়াও তিনি বলেন জাররা পরিমাণ বেশি সুযোগ যেন কেউ না পায় সে ব্যাপারে কর্মকর্তাদের নির্দেশ দেন। সংসদ সদস্য এনামুল হক পত্নীতলা ও ধামইরহাট উপজেলাকে একটি মডেল ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com