1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পবিপ্রবি জিয়া পরিষদের অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানকে

মুশতাক আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে তারেক রহমানকে আনুষ্ঠানিক অভিনন্দন জানিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা জিয়া পরিষদ।
সংগঠনের সভাপতি মো. আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষারের যৌথ স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা জানানো হয়। বার্তায় নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও টেকসই উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়।
অভিনন্দন বার্তায় বিশেষভাবে শিক্ষা ও গবেষণা খাতকে শক্তিশালী করা, কৃষিতে উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি এবং যুবসমাজের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এসব খাতে কার্যকর পদক্ষেপ দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতি ও দেশের সেবায় সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com