1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

পরকীয়া সম্পর্কের জেরে গৃহবধূর আত্মহত্যা, ডোমারে শোকের ছায়া

আবরার হোসেন আলভী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩২৫ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হিন্দুপাড়ায় এক মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। সাথী রানী (২৮) নামে তিন সন্তানের জননী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, পরকীয়া সম্পর্কের জেরে মানসিক চাপে পড়ে তিনি এ চরম সিদ্ধান্ত নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়িতে আত্মহত্যা করেন সাথী রানী। তিনি একই এলাকার দিলীপ রায়ের স্ত্রী।
নিহতের পরিবারের সদস্যদের দাবি, পাশের পাঙ্গা মটকপুর ইউনিয়নের কৃষ্ণ রায় নামে এক যুবকের সঙ্গে সাথী রানীর সম্পর্ক ছিল। নিহতের ছেলে সৌরভ রায় (৭) জানায়, ওই যুবক প্রায়ই তার মায়ের সঙ্গে দেখা করতে আসতেন। এক পর্যায়ে তার মা কৃষ্ণ রায়কে প্রায় ১০ হাজার টাকা ধার দেন। পরে টাকা ফেরত না দিয়ে উল্টো খারাপ ব্যবহার করায় তার মা মানসিকভাবে ভেঙে পড়েন এবং আত্মহত্যার পথ বেছে নেন।
এ বিষয়ে নিহতের স্বামী দিলীপ রায় (৩৪) বলেন, “আমি জানতাম না আমার স্ত্রীর এমন কোনো সম্পর্ক ছিল। আমার তিন সন্তানকে রেখে সে চলে গেল। এখন ওদের দেখভাল করবে কে? ওরা কাকে মা বলে ডাকবে?”—বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান বাবু জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ডোমার থানার পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক বন্ধন শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয়রা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com