1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক হাবিবসহ ৫ পুলিশের মানবতাবিরোধী মামলার রায় রোববার, সরাসরি দেখাবে বিটিভি ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবক্সে চিঠি কাউখালীর দুই সরকারি বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, গণিত শিক্ষক বদলিতে ক্ষোভ মাদকের বিরুদ্ধে লড়াই শুধু প্রশাসনের নয়,এটি সামাজিক আন্দোলন-ডিসি অন্নপূর্ণা দেবনাথ রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের সঙ্গে রাস্তার নামেও মামলা হয়েছে: নাজিরপুরে এমপি মাসুদ সাঈদী

পরকীয়ার জের ধরে ঝিকরগাছায় বন্ধুর হাতে বন্ধু খুন

কিশোর কুমার দেবনাথ
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৭ বার পড়া হয়েছে
যশোরের ঝিকরগাছায় পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। ২০ জানুয়ারি শনিবার সকাল আটটার দিকে পৌর সদরের আফিল রোডে এই ঘটনা ঘটে। নিহত তৌফিক হোসেন (২২) পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের শাহাদাত হোসেনের ছেলে। সে আফিল ফ্যাক্টরিতে কাজ করতো। হত্যার সাথে জড়িত কেসমত বাবু ক্যাসেট (২৫) আফিল ফ্যাক্টরির পাশে মৃত কাসেম মোড়লের ছেলে।‌
স্থানীয়রা জানান, তৌফিকের সাথে ঘাতক ক্যাসেটের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সেই সুবাদে তাদের বাড়িতে অবাধ যাতায়াত ছিল। শুক্রবার সন্ধ্যায় তৌফিকের সাথে ক্যাসেটের স্ত্রী রিয়াকে একসাথে দেখে ফেলে ক্যাসেট। বিষয়টা সেখানে মীমাংসা চেষ্টা করা হলেও ক্যাসেট শনিবার সকালে তৌফিককে ছুরিকাঘাত করে। এসময় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর  চিকিৎসক তৌফিককে যশোর সদর হাসপাতালে রেফার করেন। সকাল নয়টার দিকে সেখানে তৌফিকের মৃত্যু হয়।
ক্যাসেটের বোন আসমা জানান, তৌফিকের সাথে তার ভাইয়ের খুবই ভাল সম্পর্ক ছিল। শুক্রবার সন্ধ্যায় রান্নাঘরের মধ্যে ক্যাসেট তার বৌ রিয়া আর তৌফিককে একসাথে দেখে ফেলে। সেখানে গন্ডগোল হয়। শনিবার সকালে তৌফিক আসলে আবার গন্ডগোল শুরু হয় এক পর্যায়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে।ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলেছেন. প্রাথমিকভাবে জানা গেছে পরকীয়ার জেরে দুই বন্ধুর কথা কাটাকাটির এক পর্যায়ে একজন আরেকজনকে ছুরিকাঘাত করে। যশোর সদর হাসপাতালে নেয়ার পরে তৌফিক মারা যায়। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। পুলিশ হত্যার সাথে জড়িতদের আটকের জন্য অভিযান চালাচ্ছে।  আসামিকে ধরার জন্য অভিযান চলমান রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com