1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মাণ হচ্ছে ৭তলা বিশিষ্ট আধুনিক ভবন শ্রীমঙ্গলে

দেওয়ান মাসুকুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল, ১০ সেপ্টেম্বর ২০২৪ : শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মিয়া মধুর আবেদনের প্রেক্ষিতে ও সার্বিক প্রচেষ্টায় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নির্মাণ হচ্ছে আধুনিক ভবন। এরফলে ৭ তলা বিশিষ্ট আধুনিক এ ভবনে থাকার সুবিধা পাবেন তারা।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৪) অত্যাধুনিক এই ভবন নির্মাণের আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়। কাজটি বাস্তবায়ন করবেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

শ্রীমঙ্গল পৌরসভার সহযোগিতায় নির্মাণাধীন কাজের গুণগতমান ঠিক রাখার লক্ষ্যে সার্বক্ষণিক তদারকিতে থাকবেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান।এ বিষয়ে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, শ্রীমঙ্গল পৌরসভার সদ্য বিদায়ী সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধুর সার্বিক প্রচেষ্টায় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ যা মহসিন মিয়া মধুর সুন্দর চিন্তা চেতনার প্রতিফলন।

শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান জানান, পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর আবেদনের প্রেক্ষিতে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন নিশ্চিতের লক্ষ্যে আধুনিক এ ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। এই কাজে শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষ আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন, আশা করছি সঠিক সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করা হবে। তিনি জানান, কাজের গুণগতমান ঠিক রাখতে আমরা এবং পৌর কর্তৃপক্ষ সার্বক্ষণিক তদারকিতে থাকবো।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com