1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাদুল্লাপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সমকালের সোহেল, সম্পাদক যমুনা টিভির পলাশ কিশোর গ্যাং মামলায় প্রবাসী প্রান্ত হাওলাদারের মুক্তির দাবিতে মানববন্ধন বানারীপাড়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ কক্সবাজার খুরুশকুলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২ ভোলা-১ এ ভেলুমিয়া ৩নং ওয়ার্ডে জামায়াতের সন্ত্রাসী কর্তৃক হাতপাখার নেতাকর্মী ও তাদের পরিবারের উপর নৃশংস হামলায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে নওগাঁ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী ধানের শীষ ও দাঁড়িপাল্লা পাল্টাপাল্টি লড়াই। আমরা সহাবস্থানের রাজনীতি পছন্দ করি — মাহবুবের রহমান শামীম নেছারাবাদে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: একজন গ্রেপ্তার ‎ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হিন্দু–মুসলিম ঐক্য – সকল সম্প্রদায়ের নিরাপত্তার প্রতিশ্রুতি -জহির উদ্দিন স্বপন বিরিয়ানি খাওয়ানোর প্রলোভনে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

পশ্চিমবঙ্গে আ’লীগ নেতা ও পলাতক এসপিসহ ৩ বাংলাদেশি আটক, পরে মুক্তি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার জগদ্দলে আটক তিন বাংলাদেশি নাগরিকের মধ্যে দুজন আওয়ামী লীগের নেতা। অপরজন পুলিশের পলাতক কর্মকর্তা বলে জানা গেছে। বৈধ কাগজপত্র দেখাতে পারায় পরে তাদের ছেড়ে দেয় স্থানীয় পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর মোড় এলাকার একটি বাড়ি থেকে এই তিনজনকে আটক করে জগদ্দল থানা পুলিশ। তারা গত পাঁচ মাস ধরে তিতাস মন্ডল নামের এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাদের থানায় নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের বৈধ পাসপোর্ট ও ভিসা থাকায় তিনজনকেই বিকেলে ছেড়ে দেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন- স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, আওয়ামী লীগ নেতা আশরাফুর রহমান ও পলাতক পুলিশ সুপার (এসপি) হাসান আরাফাত আবিদ।

তিতাস মন্ডলের বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিরুদ্ধ বিশ্বাস বলেন, তিনজনই তিতাস মন্ডলের পরিচিত। তারা পাসপোর্ট ও ভিসা নিয়ে বৈধভাবে ভারতে এসেছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রাণ বাঁচাতে ভারতে আসেন তারা।

তিনি আরও দাবি করেন, ওই তিনজন ভারতে এসে চিকিৎসাও নিয়েছেন।

তবে এটি প্রথম ঘটনা নয়। স্থানীয়রা জানান, এর আগেও ওই বাড়িতে বাংলাদেশি নাগরিকদের আসা-যাওয়ার ঘটনা ঘটেছে। দুদিন আগে বাংলাদেশি নাগরিকদের আনাগোনার খবর পেয়ে ওই বাড়ি যান স্থানীয় কাউন্সিলর ও তৃণমূল নেতা অরুণ ব্রহ্ম।

তিনি বলেন, পূর্বের অবস্থানকারীদের বৈধ কাগজপত্র ছিল। তবে নতুন করে যাদের আটক করা হয়েছে, তাদের বিষয়ে বিস্তারিত জানি না। পুলিশ বলেছে, তাদের নথিপত্র যাচাই চলছে।

ওই বাড়ির গৃহপরিচারিকা প্রিয়াঙ্কা বিশ্বাস বলেন, ২৬ মে থেকে আমি ওই বাড়িতে কাজ করছি। তখন থেকেই চারজন পুরুষকে ওই বাড়িতে দেখেছি। তারা বাজার-ঘাটেও যেতেন, কিন্তু কোথাকার বাসিন্দা জানি না।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com