1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি ভিমরুলীতে ডিজে ও উচ্চস্বরে সাউন্ড সিস্টেমে কড়াকড়ি, মাঠে প্রশাসন সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, চলাচলে দুর্ভোগ এলাকাবাসীর। শ্রাবণজুড়ে নওগাঁয় ২৫ হাজার গাছ লাগানোর ঘোষণা, সবুজায়নে ব্যাপক কর্মসূচি দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক প্রকৃতি সংরক্ষণে দক্ষিণ হলদিবুনিয়ায় সিএনআরএস-নবপল্লবের বনায়ন কার্যক্রম উদ্বোধন

লাখাই থানা পুলিশের ‘ডেভিলহান্ট’ অপারেশন: যুবলীগের সাবেক সভাপতি জুনায়েদ গ্রেফতার

পারভেজ হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জের লাখাই থানা পুলিশের বিশেষ ‘ডেভিলহান্ট’ অভিযানে বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারনামীয় আসামি মোঃ জুনায়েদ মিয়াকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) লাখাই থানাধীন বুল্লা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুনায়েদ মিয়া লাখাই থানার করাব ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি এবং সিংহগ্রামের মৃত সাজু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হকের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশগ্রহণ করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব কৃষ্ণ চন্দ্র মিত্র, এসআই মোঃ আখতারুজ্জামান, এসআই প্রণয় কুমার সরকার, এসআই নুরুল ইসলাম মোল্লা, এসআই মোঃ ময়নাল খাঁন এবং এএসআই আব্দুস সালামসহ পুলিশের একটি চৌকস টিম।

ওসি মোঃ জাহিদুল হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর লাখাই থানায় বিশেষ ক্ষমতা আইনে (মামলা নং-০৮) একটি মামলা দায়ের করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ‘ডেভিলহান্ট’ অপারেশনের মাধ্যমে তাকে বুল্লা বাজার থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com