1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

পাঁচবিবিতে নিয়োগ পরীক্ষা চক্রের ৩ সদস্য গ্রেফতার

আল আমিন
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে
দেশের তিনটি বিভাগে আগামী ২ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাকে কেন্দ্র করে নিয়োগ জালিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
বুধবার (৩১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জেলার পাঁচবিবি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে জয়পুরহাটের পুলিশ সুপার নুরে আলম এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা এলাকার আনিছ উদ্দিনের ছেলে অধ্যক্ষ রুস্তম আলী(৫৩)। তিনি উচাই কলেজের প্রিন্সিপাল হিসেবে কর্তব্যরত। অন্য দুজন জালিয়াতী চক্রের মূল মাস্টারমাইন্ড বগুড়া সদর উপজেলার গোকুল এলাকার আব্দুল ওয়াহেদের ছেলে ইশান ইমতিয়াজ হৃদয় (৩০) ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিনগাছী এলাকার আরজ আলীর ছেলে রোকনুজ্জামান রোকন (২৯)।
প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানানো হয়, অভিযুক্তরা ২০-২৫ লক্ষ টাকার বিনিময়ে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশ করিয়ে চাকুরি নিয়োগ দেয়া হবে মর্মে প্রতারণা করছে, এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল পাঁচবিবি থানা এলাকায় রাতভর অভিযান চালিয়ে তিন প্রতারককে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় আসামিদের হেফাজতে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র, চেকবই, এটিএম কার্ড, বিভিন্ন প্রকারের ডিভাইস, ৬টি মোবাইল ফোন, মোবাইল সিম, এন্টিনা, এয়ার পট এবং ইলেক্ট্রনিক সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com