1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সতর্কতা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী

পাইকগাছায় উপজেলা পর্যায়ে উন্নত ওয়াশ সেবা বিষয়ক অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মোঃ আনোয়ারুল ইসলাম  
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে
খুলনার পাইকগাছা উপজেলা পর্যায়ে উন্নত ওয়াশ সেবা বিষয়ক অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। চ্যারিটি ওয়াটারের আর্থিক, হেলভেটাস বাংলাদেশের কারিগরি ও আর্থিক সহযোগীতায় এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ) আয়োজনে বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবের অডিটোরিয়ামে এসভা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী’র এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তৃতা এবং উপস্থাপনা করেন, ডরপের উপজেলা সমন্বয়কারী ও কমিটির সদস্য সচিব মো. শরিফুল আলম তুহিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহজাহান আলী খান, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান। এসময় বক্তৃতা করেন, ইউপি সদস্য মো. ইলিয়াস মোড়ল, মো. বদরুল আলম, মো. আয়ুব আলী, প্রধান শিক্ষক আব্দুর রহমান, সহকারী শিক্ষক তপন কুমার মন্ডল, ইউপি সচিব মো. জাবেদ ইকবাল, মুহা. বেলাল হুসাইন, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল ও ফসিয়ার রহমান, সঞ্জয় দাশ, সৈয়দ বাশার, রেজাউল করিম, খানজাহান আলী, মা সংসদের সুফিয়া বেগম, ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের নুরুন্নাহার বেগম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সচিব, সাংবাদিক, ওয়াশ কমিটি, বাজেট মনিটরিং ক্লাব, মা সংসদ, যুব গ্রুপ, স্বাস্থ্যগ্রাম দলের সদস্যরা উপস্থিত ছিলেন। ডরপের উপজেলা সমন্বকার মো. শরিফুল আলম তুহিন প্রেজেন্টেশান প্রদানের মাধ্যমে ২০২৩-২৫ সালের প্রকল্পের অগ্রগতি, ২০২৬ সালের পরিকল্পনা সকলের সাথে শেয়ার করেন। প্রকল্পের কার্যক্রম কিভাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় মানুষের জলবায়ু পরিবর্তনের ফলে ওয়াশ খাতের সম্ভাব্য সমস্যা মোকাবেলায় সরকারের পাশাপাশি জনগণকে সহায়তা করছে সেসকল বিস্তারিত উপস্থাপন করেন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ডরপের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। মনিটরিং জোরদার কার্যক্রম সম্প্রসারণ, আরো গতিশীল, গুণগাতমান উন্নতকরণ ও আরও অধিক মানুষকে সেবা প্রদান করার আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com