1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পাওনাদারের চাপে প্রধান শিক্ষকের “আত্মহত্য”

মোঃ মামুন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে
১৯ ফেব্রুয়ারি ২০২৪ (সোমবার) সকাল সোয়া ১০টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষক প্রভাত চন্দ্র বর্মণ উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ সোনালুরকুটি গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে ও শিমূলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া তিনি সমাজতান্ত্রিক দল (বাসদ) এর রাজারহাট উপজেলা শাখার সভাপতি ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ওই প্রধান শিক্ষক ঋণগ্রস্থ ছিলেন। পাওনাদারদের চাপে মানুষিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এ নিয়ে পরিবারের সঙ্গেও বিবাদ চলছিল। ঋণের টাকা মানুষজনকে ফেরত দিতে না পারার কারণে দুঃশ্চিতায় তিনি  সকলের অগোচরে শয়ন ঘরের তীরের সাথে গলায় দঁড়ি দিয়ে ফাঁস দেন। বাড়ির লোকজন টের পেয়ে তাদের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে তাকে ফাঁস থেকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লাশের ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সুরতহাল রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ধারনা করছি এটি একটি আত্মাহত্যা। তার পরেও আমরা তদন্ত সাপেক্ষে বিষয়টির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com