1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

পাঞ্জেরী-চাঁদপুর কন্ঠ বিতর্কে জেলা চ্যাম্পিয়ন ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা

পিয়াস চন্দ্র দাস
  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে
দ্বাদশ পাঞ্জেরী-চাঁদপুর কন্ঠ বিতর্কের প্রাথমিক পর্যায়ে জেলা চ্যাম্পিয়ন হয়েছে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ অন্যতম কিন্ডারগার্টেন ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমী।
শনিবার (৮ জুন) সকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত টুর্নামেন্টটির ১ যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত যুগপূর্তি উল্লাস পর্বে প্রতিপক্ষ হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিতর্ক দলকে ১৬ পয়েন্টে হারিয়ে জেলার ৩২টি দলের অংশগ্রহণ করা টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয় দলটি। বিতর্কটিতে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমি বিতর্ক দলের প্রথম বক্তা উম্মে আইমুন লামিছা।  দলের অপর দুই বক্তা মেহেরাব হোসেন শাওন ও মাহাবুবা আক্তার।
জেলা চ্যাম্পিয়ন এই স্কুলের প্রধান শিক্ষক মাওলানা মোঃ জাকির হোছাইন জানান সারা জেলায় আমাদের প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন হয়েছে এতে আমি এবং আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দিত। বিতর্কের মতো এমন সৃজনশীল ও সৃষ্টিশীল আয়োজন করায় “দৈনিক চাঁদপুর কন্ঠ” পত্রিকা কতৃপক্ষকে অন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
বিতর্ক দলটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোঃ তৌহিদুর রহমান রনি জানান, আজ বিতর্ক বিজয়ের উল্লাসে মেতে উঠেছে ইকরার ক্যাম্পাস, সমগ্র জেলা ব্যাপি ৩২টি স্কুলের বিতর্ক দলকে পিছনে পেলে আমাদের বিতর্ক দলটি সারা উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে এটি এক অন্যরকম ভালোলাগা। ক্ষুদে শিক্ষার্থীদের মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানটির বিতর্ক যে শুভ যাত্রা শুরু হয়েছে, তা বহমান থাকুক এমনটাই প্রত্যাশা। বিতর্ক চর্চায় যুক্তির দৃষ্টান্ততায় গড়ে উঠুক শিক্ষার্থীরা৷
জেলা চ্যাম্পিয়ন হওয়ার পর রবিবার (৯জুন) সকালে স্কুল ক্যাম্পাসে চ্যাম্পিয়ন বিতার্কিক শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও আনন্দ র‍্যালী করে পুরো বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com