1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পাবনার বেড়ায় নদীর মাটি ও বালু উত্তোলনের অভিযোগে এক লাখ টাকা অর্থ দন্ড।

মোঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

বেড়া উপজেলায় যমুনা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল রোববার কাজীরহাট ফেরিঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা গেছে, অভিযুক্ত বাতেন ফকির বিক্রির উদ্দেশ্যে এক্সক্যাভেটর ব্যবহার করে যমুনা নদীর তীর থেকে মাটি কাটছিলেন এবং বালু তুলছিলেন। এতে নদীর তীরবর্তী এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে। নদীতীর ক্ষতিগ্রস্ত করে বালু ও মাটি উত্তোলন করায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ৪(গ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারায় অভিযুক্ত বাতেন ফকিরকে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান সে সময় অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে। জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com