1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাণিজ্যিকতার ভিড়ে এক মানবিক ইশতেহার—মৃত্যুর শেষ ঠিকানায় যখন নিঃস্বার্থ হাত, লজ্জাহীন সেবার ডাক জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও সেতু আছে, নেই সংযোগ সড়ক ফুলবাড়ীতে কথিত বিএনপি নেতা কর্তৃক সরকারী গাছ কর্তন ও আত্নসাতের অভিযোগ রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন খোমেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ; অবিলম্বে এই সংঘাত বন্ধ করতে হবে-পীর সাহেব চরমোনাই জনগণের স্বপ্ন পুরণে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তেই এনসিপির জন্ম- এড এটিএম মাহবুব বগুড়ায় প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শংকর : ডিএনসি’র জালে গ্রেফতার সরিষাবাড়ীতে মত বিনিময় সভা বগুড়া নন্দীগ্রামের মিলন হত্যার এজাহারভুক্ত ৭নং আসামী রাজ্জাক গ্রেফতার। বেগম জিয়ার পর বিরোধীদলীয় নেতার জন্য প্রস্তুত করা হচ্ছে ঢাকার লালবাড়ি

পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

মোঃ আরমান, মাল্টিমিডিয়া রিপোর্টার, গাজীপুর।
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩৯৪ বার পড়া হয়েছে
গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী মোবারক হোসেন(৩৬) কে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট বোন রুমা বাদিহয়ে থানায় একটি হত্যা মামলা দয়ের করেন। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা  ছয়টায় এই হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম সিমা বেগম (৩৩), সে পাবনা জেলার ফরিদপুর থানা দেনুয়াঘাটা গ্রামের হারুন আর রসীদ মোল্লার মেয়ে।
নিহতের ছোট বোন জানান, গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়ের মনিপুর নামাপাড়া গ্রামের স্থানীয় আবু সাঈদের ছেলে মোবারকের সাথে বিয়ে হয় সীমার। বিয়ের কয়েকবছর পার হতেই বিভিন্ন অজুহাতে নগদ টাকা দাবি করতো এবং টাকা না দিলে মারধোর করতো ঘাতক স্বামী মোবারক। ঘটনার দিন শনিবার স্ত্রী সীমার উপর দিনভর দফায় দফায় চলে অমানবিক নির্যাতন। এক পর্যায়ে নির্যাতন সইতে না পেরে অজ্ঞান হয়ে যায় সিমা। পরে নিকটতম এক আত্মীয়ের সহযোগীতায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সীমাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, বাদিনী জনৈকা রুমা বেগম(৩০) জয়দেবপুর থানায় লিখিতভাবে অভিযোগ করেন যে,  তাহার ভগ্নিপতি মোবারক হোসেন (৩৬)পিতা মৃত আবু সাঈদ গ্রাম-মণিপুর নামাপাড়া,থানা- জয়দেবপুর, জেলা-গাজীপুর ইং ১৮/১১/২০২৩খ্রিঃ পারিবারিক কলহের কারনে জয়দেবপুরধীন  মনিপুর সাকিনে তাহার বোন সীমা বেগম(৩৩)কে পিটিয়ে হত্যা করে। বাদিনীর অভিযোগের ভিত্তিতে জয়দেবপুর থানায় ১টি হত্যা মামলা রুজু হয়।
মামলা রুজুর ০৬ ঘন্টার মধ্যে একমাত্র মূল আসামি মোঃ মোবারক হোসেন( ৩৬) কে গ্রেপ্তার হয়েছে এবং একটি হত্যা মামলা হয়েছে। লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com