দিনাজপুরের পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্যসংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।১২ অক্টোবর (সোমবার) বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। দিনাজপুর ৬ আসনের মাননীয় সংসদ সদস্য, মহিলা ও সমাজ কল্যাণ মন্ত্রী ডা: জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তিনটি ইউনিয়নে এবং তিনটি ওয়ার্ডে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের কাছে ট্যাব বিতরণ করা । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরাফাত আমান আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর -৫ আসনের জাতীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আমিনুল ইসলাম সাহা, সাবেক
বিএনপি নেতা শরিফুল ইসলাম বাবু, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ
বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।




