1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন স্ত্রীর খোঁজে চীনা স্বামী, অভিযোগ টাকা ও কাগজপত্র নিয়ে উধাও মাস্ক পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘুষের গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার দেবীগঞ্জের পিআইও বাবুল দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের ‘অবিচ্ছেদ্য’ অংশ বলেছেন সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।

এস চাঙমা সত্যজিৎ
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে
“শান্তিচুক্তি করেছি স্বাধীনতার সার্বভৌমত্বকে মেনে নিয়ে, এখনো আমরা মানি।”
জনসংহতি সমিতি পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের ‘অবিচ্ছেদ্য’ অংশ হিসেবে মনে-প্রাণে বিশ্বাস করে বলে জানিয়েছেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ঊষাতন তালুকদার। তিনি বলেছেন, “আমরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চাই না। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কোনদিন কোথাও বলেনি- বিচ্ছিন্ন হবে। বাংলাদেশ থেকে বাইরে যাবে, এটা কোনদিন বলেনি। জনসংহতি সমিতি পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের ‘অবিচ্ছেদ্য’ অংশ; এটা মনে-প্রাণে বিশ্বাস করে।” রাঙামাটি পার্বত্য জেলা শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়ামের প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য গুণেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা কে এস মং, জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য সাধুরাম ত্রিপুরা, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি ভবতোষ দেওয়ান, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শান্তি দেবী তঞ্চঙ্গ্যা। প্রধান অতিথির বক্তৃতায় ঊষাতন তালুকদার আরও বলেন, “শান্তিচুক্তি করেছি স্বাধীনতার সার্বভৌমত্বকে মেনে নিয়ে, এখনো আমরা মানি। ইউটিউব, ফেইসবুকে অনেক লেখা-লেখি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পার্বত্য চট্টগ্রাম স্বাধীন হয়ে যাচ্ছে। কত কী লেখা-লেখি হয়। কিন্তু এগুলো জনসংহতি সমিতি লিখে না। তিনি আরও কটাক্ষ করে বলেন, “এগুলো কিছু আজেবাজে লোক বিভ্রান্ত করার জন্য লিখে; এগুলোর সঙ্গে জনসংহতি সমিতি সংশ্লিষ্ট নয়। এসব ভুল ধারণা থেকে সরকার, সেনাবাহিনী, পুলিশ বেরিয়ে আসবে এটাই আমাদের প্রত্যাশা রইল।” আলোচনা সভার আগে সকালে জাতীয় সংগীত ও দলীয় সঙ্গীতের সহিত জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী শুরু করা হয়। পরে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী ও জুম্মো স্বার্থ পরিপন্থী সকল ষড়যন্ত্র প্রতিহত করুন; পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলন জোরদার করুন’- এই শ্লোগানে গণসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। এ সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার আরও বলেন, “পাঠ্যবই থেকে আদিবাসী লেখা গ্রাফিতি মুছে দেওয়ার প্রতিবাদে ও গ্রাফিতি স্থাপনের দাবীর আন্দোলনে হামলা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের কথা জাতিসংঘের রিপোর্টেও উঠে এসেছে।” পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হলে অধিকার আদায়ে কেউ দাবিয়ে রাখতে পারবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com