1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

পাসপোর্ট জালিয়াতি পলাতক আসামী মামুন গ্রেফতার

মোঃ মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে
কক্সবাজার সদর থানাধীন চৌফলদন্ডী এলাকায় অভিযান পরিচালনা করে পাসপোর্ট জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন যাবত পলাতক আসামী মামুন’কে র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।
র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাতি, চুরি-ছিনতাই, বিভিন্ন মামলার এজাহারভুক্ত/গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার এবং মাদকসহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ঢাকা বিমান বন্দর থানার মামলা নং-২৩(৬)১০, তাং১৮/৫/২২, ধারা ১১(১)(খ) মোতাবেক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মামুন’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার তৎপরতা অব্যাহত রাখে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উক্ত মামলার পলাতক আসামী কক্সবাজার সদর থানাধীন চৌফলদন্ডী এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ জানুয়ারি ২০২৪ তারিখ অনুমান ১৯.০০ ঘটিকার সময় র‌্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মামুন (৩৬), পিতা-মৃত হাফিজ উদ্দিন মাষ্টার, সাং-খোনকির খিল, চৌফলদন্ডী ইউনিয়ন, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী সংশ্লিষ্ট মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে এবং এ যাবত পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল।গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com