1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সতর্কতা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী

পিএইচডি ডিগ্রী অর্জন করলেন রাবির ইহসান ইলাহী যহীর

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে
পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন রাবির সাবেক শিক্ষার্থী ইহসান ইলাহী যহীর। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ এর তত্ত্বাবধানে এ ডিগ্রি অর্জন করেন।
গত ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৫২৯ তম সিন্ডিকেট এবং ৩১ জানুয়ারী অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ২৬২ তম সভায় তার পিএইচডি ডিগ্রির অনুমোদন দেয়া হয়। তার গবেষণার বিষয় ছিলো ‘আল-মুহাররারুল ওয়াজীয’ তাফসীর গ্রন্থে ব্যবহৃত আরবী কবিতার তাৎপর্য বিশ্লেষণ (  AN ANALYTICAL STUDY OF ARABIC POEMS USED IN TAFSIR AL-MUHARRARUL  WAJIZ)।
তার পিএইচডি পরীক্ষক বোর্ডের সদস্য ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এবং ভারতের আলিয়াহ বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান ড. সাইদুর রহমান।
ড. ইহসান ইলাহী যহীর কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের মাওলানা মো. আব্দুল মাতীন মাদানী ও মিসেস শামসুন্নাহারের ছেলে। ভবিষ্যতে তিনি আরবী সাহিত্য ও তাফসীর নিয়ে গবেষণা চালিয়ে যেতে চান এবং শিক্ষকতা পেশায় নিজেকে সম্পৃক্ত করতে ইচ্ছুক।
উল্লেখ্য যে, ড. ইহসান শিক্ষা জীবনের সর্বত্র মেধার স্বাক্ষর রেখেছেন। ইতিপূর্বে মাস্টার্স পর্যায়ে তিনি আধুনিক আরবী কবি ওয়ালীদ আল-আ‘যামীর সৃষ্টিকর্ম নিয়ে আরবীতে একটি অভিসন্দর্ভ রচনা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com