1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পিকনিকের বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী, অভিভাবকসহ কমপক্ষে ১০ জন আহত

আনন্দ রায়
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জে পিকনিকের বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী, অভিভাবকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এরা সবাই দুটি অটোরিকশার যাত্রী ছিলেন।  পরে স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করলেও পালিয়ে গেছে চালক ও হেলপার।বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯ টার দিকে গাজীপুর-আজমতপুর-ইটাখোলার বাইপাস সড়কের ডুবুড়িয়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক এসআই মো. রেজাউল করিম।আহতদের উদ্ধার করে স্থানীয়রা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ আশেপাশের ক্লিনিকে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
এসআই জানান, আজ  সকালে নরসিংদী মাধবদী আন-নূর একাডেমির পিকনিকের বাস গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে যাওয়ার পথে গাজীপুর-আজমতপুর ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের দুবুরিয়া চৌরাস্তায় দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে কালীগঞ্জ উপজেলার পোনসহি ও নুরুন উচ্চ বিদ্যালয়ের ৬  পরীক্ষার্থী, অভিভাবক ও অটোচালকসহ ১০ জন আহত হয়।তিনি আরো জানান, গুরুতর আহত অবস্থায় নরুন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মায়মুনা ও তার মা হারিছাকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পরীক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই এসআই।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com