1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পিকনিকের মাইক্রোবাসে ইয়াবার চালান

মোহাম্মদ নুরুল আমিন
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে
কক্সবাজার থেকে পিকনিক শেষে মাদারিপুর ফেরার পথে সাড়ে সাত হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও দুই নারী সহ ৬ জনকে আটক করেছে RAB ।
মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি বিকেলে মাদারিপুর সদর উপজেলার কুনিয়া থেকে তাদের আটক করা হয় । আটককৃতরা হলেন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া গ্রামের মৃত আব্দুল মালেক আকনের ছেলে শামীম আকন (২০), একই গ্রামের জালাল মোল্লার ছেলে হৃদয় হাসান (২০),  সরুয়ার ফরাজির  ছেলে সানজিদ ফরাজি (১৯), চরপুড়ি বাড়ি গ্রামের সিরাজ ফকিরের ছেলে নাসির ফকির (৩০), রাজৈর উপজেলার আমবাগ কুঠিবাড়ি (মুক্তারকান্দি গুচ্ছগ্রাম) এলাকার জালাল শেখের মেয়ে রুমি আক্তার (২২), ও একই উপজেলার আলম দস্তার ব্রিজ এলাকার বাদল শরীফের মেয়ে তানিয়া ইসলাম (২৩)।
RAB জানায়, কক্সবাজার থেকে পিকনিকের মাইক্রোবাসে ইয়াবার একটি বড় চালান আসছে এমন খবরে মাদারিপুরের কুনিয়া এলাকায় তল্লাশি চৌকি বসায় RAB। এমন সন্দেহ ভাজন মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে সাত হাজার ৩৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাইক্রোবাস শব্দের পাশাপাশি দুই নারীসহ ৬ জনকে  আটক করে RAB ।  পরে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায়  মামলা দায়ের করা হয়। RAB -৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ রবিউল ইসলাম জানা,  আটককৃত ব্যক্তিরা পিকনিক করার ছন্দবেশে ইয়াবায় জড়িয়ে পড়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে, আটক প্রক্রিয়া শেষে  তাদের কে থানায় হস্তান্তর করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com