1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাণিজ্যিকতার ভিড়ে এক মানবিক ইশতেহার—মৃত্যুর শেষ ঠিকানায় যখন নিঃস্বার্থ হাত, লজ্জাহীন সেবার ডাক জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও সেতু আছে, নেই সংযোগ সড়ক ফুলবাড়ীতে কথিত বিএনপি নেতা কর্তৃক সরকারী গাছ কর্তন ও আত্নসাতের অভিযোগ রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন খোমেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ; অবিলম্বে এই সংঘাত বন্ধ করতে হবে-পীর সাহেব চরমোনাই জনগণের স্বপ্ন পুরণে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তেই এনসিপির জন্ম- এড এটিএম মাহবুব বগুড়ায় প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শংকর : ডিএনসি’র জালে গ্রেফতার সরিষাবাড়ীতে মত বিনিময় সভা বগুড়া নন্দীগ্রামের মিলন হত্যার এজাহারভুক্ত ৭নং আসামী রাজ্জাক গ্রেফতার। বেগম জিয়ার পর বিরোধীদলীয় নেতার জন্য প্রস্তুত করা হচ্ছে ঢাকার লালবাড়ি

পিঠা উৎসবে উচ্ছ্বসিত দুবলগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা

মিলন মন্ডল
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক,শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পিঠা উৎসব পালিত হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী পিঠা উৎসব হয়েছে এই বিদ্যালয়ে।পিঠা উৎসবে নানা পিঠার সমাহার নিয়ে হাজির হন শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকরা এরমধ্যে ছিল নানা রকম ভাপা, মুকশুলি, মসুর পাকন, চিকেন পুলি,নারিকেল দুধ পুলি, নারিকেল পুলি, গোলাপ ফুল পিঠা,নারিকেল বিস্কুট পিঠা, তেল পিঠা, ডিম সুন্দরী, পাটিসাপটা, দুধসাগর এবং চিতই পিঠাসহ বিভিন্ন ধরনের পিঠা।
শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন,বাড়ীতে পিঠা তৈরি করলে খেয়ে যতটা মজা পাই তার চেয়ে বেশি মজা হচ্ছে এখানে সবাই মিলে একসাথে পিঠা খেতে পারছি।
প্রধান শিক্ষক গোলাম রব্বানী সেলিম বলেন,পিঠা উৎসবে শিক্ষার্থী ও অভিভাবকদের অনেক সাড়া পেয়েছি,প্রতি বছর এই ধারা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুল হান্নান মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ শিবরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম, গাইবান্ধা জেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সোনালী সরকার, পালাশবাড়ী শিক্ষা অফিসার আনজুমান আরা গুলেনূর, উপজেলা রিসোর্স কর্মকর্তা রবিউল ইসলাম, ইন্সপেক্টর সোহেল মিয়া।
এসময় শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com