1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

পিতা মাতা হারিয়ে অসহায় দুই কন্যা সহায়তার আবেদন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে
 
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার শন্তসপুর ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডের ছিলাখানা এলাকায় পিতা-মাতাহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে দুই কন্যা শিশু। তাদের পিতা বাবলু মিয়া ও মাতা আর্জিনা বেগম—উভয়ই ইন্তেকাল করেছেন। মৃত্যুর আগে তারা রেখে গেছেন দুই মেয়েকে।
জানা গেছে, বড় মেয়ে বিলকিস আক্তার (১২) এবং ছোট মেয়ে বিউটি আক্তার (৩) বর্তমানে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। পরিবারের উপার্জনক্ষম কেউ না থাকায় তাদের নিত্যপ্রয়োজনীয় খাবার, পোশাক ও চিকিৎসা ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। বড় মেয়েটির পড়াশোনাও অনিশ্চয়তার মুখে।
স্থানীয়রা জানান, এতিম এই দুই শিশুর দেখাশোনা করার মতো নিকট আত্মীয় বা অভিভাবক নেই। মানবিক সহায়তা ছাড়া তাদের স্বাভাবিক জীবনযাপন সম্ভব নয়। সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও মানবিক সংগঠনগুলোর সহযোগিতা পেলে শিশু দুটির ভবিষ্যৎ কিছুটা হলেও নিরাপদ হতে পারে।
সহযোগিতা করতে ইচ্ছুক ব্যক্তিদের নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে—
ঠিকানা: ছিলাখানা, ০৮ নং ওয়ার্ড, শন্তসপুর ইউনিয়ন, নাগেশ্বরী, কুড়িগ্রাম।
মোবাইল: ০১৭৭৩-২৫০৪৬৪
এতিম দুই শিশুর মুখে হাসি ফোটাতে সমাজের হৃদয়বান মানুষের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com