1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুর কালকিনিতে সাইবার সিকিউরিটি এসেনশিয়াল প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ শীতের শেষেও নেই ভিড়, রমজানে নিস্তব্ধ বাগেরহাটের পর্যটন স্পট ভোলা জেলার লালমোহন থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ০৩ জন ডাকাত গ্রেফতার প্রশাসনিক উদাসীনতায় ধ্বংস হচ্ছে সোনারগাঁয়ের ঐতিহাসিক সম্পদ পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১ রামপালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী সহ আহত-৬ ইমাম নয়,আপনাদের খাদেম হয়ে থাকতে চাই: তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলাম ঈশ্বরগঞ্জকে অপরাধমুক্ত ও উন্নয়নশীল উপজেলা গড়তে তরুণ শক্তি একজোট রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা

পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১

কামরুল আহসান সোহাগ 
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
পিরোজপুরের ভান্ডারিয়ায় অস্ত্র ও গুলিসহ মো. আলীম খান (৪৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান চালায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এ সময় উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের ফারজানে রাসুল জামে মসজিদ এলাকার নির্মাণাধীন ইট সলিং রাস্তার সামনে গেলে মো. আলীম খান নামে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করলে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য মতে তার বসতঘরের নিজ শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান বলেন, গত রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিদেশী অস্ত্রসহ মো. আলীম খান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com