1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে
 
পিরোজপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর-এর ডেপুটি কো-অর্ডিনেটর মো. আমিরুল ইসলামকে ঘিরে অনিয়মিত অফিস উপস্থিতি ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে তিনি নিয়মিতভাবে কর্মস্থলে উপস্থিত থাকছেন না—এমন অভিযোগ রয়েছে।
সূত্রগুলো দাবি করেছে, সম্প্রতি কোনো আনুষ্ঠানিক ছুটি গ্রহণ ছাড়াই তিনি টানা দুই দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এতে করে দপ্তরের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয় এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে মো. আমিরুল ইসলাম বলেন, তিনি তাঁর ঊর্ধ্বতন মহাপরিচালক (ডিজি)-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সফল হননি। “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে না পেরে দুই দিন বাইরে ছিলাম। এখন বিধি অনুযায়ী ছুটির আবেদন করব,”—বলেন তিনি। সরকারি অফিস সময়সূচি পরিবর্তনসংক্রান্ত প্রজ্ঞাপনের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য দেখেছেন, তবে তাঁর কাছে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পৌঁছায়নি।
অন্যদিকে দপ্তরের একাধিক কর্মকর্তা ও সেবাপ্রত্যাশীরা জানিয়েছেন, প্রধান কর্মকর্তার অনুপস্থিতির কারণে প্রশিক্ষণ কার্যক্রম ও ঋণ বিতরণসহ বিভিন্ন সেবায় বিলম্ব হচ্ছে। এতে করে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন তাঁরা।
তবে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ নাকচ করে মো. আমিরুল ইসলাম দাবি করেন, তিনি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছেন এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com