1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলায় ২০ পিস ট্যাপেন্টাডলসহ দুই খুচরা মাদক কারবারি গ্রেপ্তার সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার

পূর্বশত্রুতাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা

মোঃ শাহীনুর ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় প্রতিপক্ষের ছোড়া ককটেল ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আরাফাত হোসেন। এ ঘটনায় উভয় পক্ষের চার জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, উপজেলার ফিলিপ নগর ইউনিয়নের চর সাদীপুর এলাকায় মন্ডল গ্রুপের সশস্ত্র দুর্বৃত্তরা নাজিমুদ্দিন দফাদারের ছেলে পানজু দফাদারের বাড়িতে হামলা করে।
এ সময় পাঁচ – ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ইট পাটকেল ছুড়ে বাড়ির দরজা জানালা ভেঙ্গে ফেলে।পানজুর চাচা আরাফাত দফাদারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে। খবর পেয়ে পুলিশ দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত আরাফাত দফাদারকে প্রথমে দৌলতপুর হাসপাতালে ভর্তি। ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান আগে থেকে এই দুই পক্ষের মধ্যে শত্রুতা চলে আসছিল। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই গ্রামের জসিম মন্ডলের ছেলে সাজিদ হাসান জাপান, আহাদ আলীর ছেলে রনি হোসেন, মৃত ইবাদ ত মন্ডল এর ছেলে সিদ্দিক মন্ডল ও পানজু দফাদারকে আটক করেছে। এদিকে এ ঘটনা থানায় মামলা করতে গেলে নাজিমউদ্দিন দফাদারের ছেলে হামলার শিকার পানজু দফাদারকে আটক করা হয়েছে বলে তার ছোট ভাই আরিফ দফাদার দাবি করছেন। দৌলতপুর থানা পুলিশের উপপরিদর্শক দীপস্কর দাস  নাম উল্লেখসহ ২৫- ৩০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে বোমা দেশী অস্ত্র উদ্ধার করছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com