1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রাঁর হোটেলের কাছে বোমা বিস্ফোরণ বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা, নাফাখুমে আটকা ৮৭ জন সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

পেশাগত দক্ষতা ও মানবিক মূল্যবোধে অনন্য কর্পোরেট ব্যক্তিত্ব মোঃ আওলাদ মিয়া( তারেক)

মোঃ হাবিবুর মুনতাসির শিহাব 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৯০ বার পড়া হয়েছে
শিল্পাঞ্চলের কোলাহল আর কর্মব্যস্ততার মাঝেও যিনি মানবিকতা, সততা ও ধর্মীয় মূল্যবোধকে দৃঢ়ভাবে ধারণ করে এগিয়ে চলেছেন—তিনি মোঃ আওলাদ মিয়া (তারেক)।
বর্তমানে তিনি ইমপ্লেক্স- নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেড-এর এমব্রয়ডারি সেকশনের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নে অবস্থিত।
পেশাগত জীবনে দক্ষতা ও শৃঙ্খলার জন্য সহকর্মী ও ঊর্ধ্বতন মহলের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন। প্রতিষ্ঠানকাজের প্রতি নিষ্ঠা, নেতৃত্বগুণ ও সময়ানুবর্তিতা তাঁকে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ এক স্তম্ভে পরিণত করেছে।
কেবল চাকরি বা দায়িত্বেই সীমাবদ্ধ নন মোঃ আওলাদ মিয়া (তারেক)। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত উদার মনের একজন মানুষ। সমাজের অসহায়, বিপন্ন ও প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়ানো তাঁর নিত্যদিনের অভ্যাস। এবং তার অর্থায়নে চলে একটি মাদ্রাসা প্রতিষ্ঠান । কারও চিকিৎসা, কারও শিক্ষাসহ নানাভাবে তিনি নিঃশব্দে সহযোগিতা করে থাকেন—প্রচার বা স্বীকৃতির আশায় নয়, বরং মানবিক দায়বদ্ধতা থেকেই।
ধর্মীয় জীবনেও তিনি অনুকরণীয়। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় তাঁর চরিত্রে শালীনতা, ধৈর্য ও নৈতিক শক্তি যোগ করেছে। কর্মক্ষেত্র ও ব্যক্তিজীবনে এই ধর্মীয় অনুশাসনের ইতিবাচক প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
নিজের জন্মভূমি দক্ষিণাঞ্চলের জেলা বাগেরহাট হলেও কর্মসূত্রে তিনি টাঙ্গাইলে অবস্থান করছেন। তবে যেখানেই থাকুন, মানুষের প্রতি দায়িত্ববোধ ও দেশপ্রেম তাঁর চিন্তা-চেতনায় সমানভাবে বিদ্যমান।
কর্পোরেট দুনিয়ায় সফলতার পাশাপাশি মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে মোঃআওলাদ মিয়া (তারেক)আজ অনেকের জন্য অনুপ্রেরণার নাম। এমন মানুষরাই সমাজ ও কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের পথ দেখায়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com