1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময়। জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, সুপ্রিম কোর্টের আইনজীবী স্বামী গ্রেফতার

পোরশা উপজেলার বারিন্দা শেখপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব আবুল হোসেন ইন্তেকাল করেছেন

জলাশ পাহান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৫১ বার পড়া হয়েছে
আজ বৃহস্পতিবার ২৫ জানুয়ারি ২০২৪ উপজেলার স্বনামধন্য ইসলাম ধর্মীয় বিদ্যাপীঠ বারিন্দা শেখপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার জনাব অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের কৃষ্ণপুর গ্রামের নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত দুইটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন তিনি হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
বেলা ২:৩০ মিনিট নিজ গ্রামের মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
অধ্যক্ষ সাহেব প্রথমে এক দাখিল মাদ্রাসার সুপারেনটেনডেন্ট ও পরে নওগাঁর পোরশা উপজেলার বারিন্দা শেখপাড়া ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় সুনামের সাথে দীর্ঘদিন অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছিলেন।মৃত্যু কালে তিনি স্ত্রী সহ চার মেয়ে জামাই ও নাতি নাতনি রেখে যান।
তার জানাজায় পোরশা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপারেনটেনডেন্ট, প্রধান শিক্ষক,শিক্ষক সহকর্মী ছাত্র রাজনৈতিক নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অনেক গুণগ্রাহী মানুষ উপস্থিত ছিলেন। সকলে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও রূহের মাগফিরাত করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com