1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পোস্তগোলা সেতু আজ বন্ধ: বিকল্প পথ ব্যবহারের নির্দেশ

মো:আমিনুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩১ বার পড়া হয়েছে
ঢাকা রাজধানীর গুরুত্বপূর্ণ যানপথ পোস্তগোলা সেতু আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সারা দিনের জন্য বন্ধ থাকবে। সেতুর দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিং কাজের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হালকা যানবাহন:
পদ্মা সেতু থেকে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামমুখী: শ্রীনগর-মুন্সীগঞ্জ-মুক্তারপুর সেতু- তৃতীয় শীতলক্ষ্যা সেতু- মদনপুর সড়ক ব্যবহার করতে পারবে।সিলেট ও চট্টগ্রাম থেকে পদ্মা সেতুমুখী: মদনপুর থেকে তৃতীয় শীতলক্ষ্যা সেতু-মুক্তারপুর সেতু মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়ক ব্যবহার করতে পারবে।পদ্মা সেতু থেকে ঢাকাগামী: শ্রীনগর-দোহার-নবাবগঞ্জ- কেরানীগঞ্জ সড়ক, তুরাগ-রোহিতপুর, আব্দুল্লাহপুর-রাজাবাড়ী বাজার- কোনা খোলা মোড়-বছিলা সেতু হয়ে মোহাম্মদপুর সড়ক ব্যবহার করবে।
ভারী যানবাহন:
যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা: ধোলাইপাড় বাসস্ট্যান্ড ও বাবুবাজার সেতু ব্যবহার করে তেঘড়িয়া ইন্টারসেকশন হয়ে মহাসড়কে প্রবেশ করতে পারবে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক হতে যাত্রাবাড়িগামী: তেঘড়িয়া ইন্টারসেকশন-বাবুবাজার সেতু ব্যবহার করে ধোলাইপাড় হয়ে যাত্রাবাড়ী প্রবেশ করতে পারবে।গাবতলী থেকে ছেড়ে আসা দক্ষিণ অঞ্চলগামী: পাটুরিয়া দৌলতদিয়া ফেরীঘাট হয়ে যাতায়াত করবে।দেশের পূর্বাঞ্চল/দক্ষিণ পূর্বাঞ্চল হতে ছেড়ে আসা দক্ষিণাঞ্চল/দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী: চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট হয়ে যাতায়াত করবে।দেশের উত্তরাঞ্চল হতে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী: বঙ্গবন্ধু সেতু হয়ে যাতায়াত করবে।
বিকল্প পথগুলোতে যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হতে পারে। তাই চালকদের সাবধানে যানবাহন চালানোর এবং যানজট এড়িয়ে চলার জন্য বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com