1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাৎ করার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে
নেত্রকোনার কেন্দুয়ায় সুজন মিয়া নামে এক প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে উপজেলার পাইকুড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য বাবুল মিয়ার বিরুদ্ধে। এ নিয়ে রোববার (১১ ফেব্রুয়ারি) কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও (ভারপ্রাপ্ত) রাজিব হোসেনের বরাবর একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সুজন মিয়ার চাচা রিপন মিয়া।
অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার পাইকুড়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য বাবুল মিয়া। একই ওর্য়াডের খালিজুড়া গ্রামের সুলতান মিয়ার প্রতিবন্ধী ছেলে সুজন মিয়ার ভাতার টাকা তাঁর নিজস্ব মোবাইল নাম্বারে পরিবর্তে। ইউপি সদস্য বাবুল মিয়া তাঁর নিজের স্বজনের মোবাইল নাম্বার ব্যবহার করে প্রতিবন্ধী সুজনের ১৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ বিষয়ে ইউপি সদস্য বাবুলকে জিজ্ঞেস করলে তিনি হুমকি প্রধান করেন। এছাড়াও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার সময় সুজনের কাছ থেকে ২ হাজার টাকা উৎকোষ নিয়েন ইউপি সদস্য বাবুল মিয়া বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে বিষয় স্বীকার করে ইউপি সদস্য বাবুল মিয়া গন্যমাধ্যম কর্মীদের জানান, প্রতিবন্ধী সুজনের ভাতার ১০ হাজার টাকা আমি উত্তলন করেছি। এই টাকা তিনি প্রতিবন্ধী সুজনকে ফেরত দিতে রাজি হয়েছেন। বাকি টাকার কথা তিনি অস্বীকার করেছেন। এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও (ভারপ্রাপ্ত) রাজিব হোসেন বলেন, তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com