1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

প্রবাসীকে কুপিয়ে ১৩ লাখ টাকা লুটের অভিযোগ

মোঃ সাইফুর রহমান সজীব
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে
বরগুনায় এক প্রবাসীকে কুপিয়ে ১৩ লাখ লুটের অভিযোগ উঠেছে। এসময় লুটে বাঁধা দেয়ে আরও একজনকে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৭ ফ্রেব্রুয়ারি) সকালে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া এলাকায় এঘটনা ঘটে।
জখম হওয়া ভুক্তভোগী প্রবাসীর নাম কবির হোসেন (৪০) ও  মনির হোসেন (৩০)। এরা উভয়ই একই এলাকার চাঁন মিয়ার (৬৫) ছেলে। এঘটনায় চাঁন মিয়া বাদী বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী কবির হোসেন দীর্ঘদিন ধরে মালদ্বীপে এই জ্বালানি তেল কোম্পানিতে কাজ করতেন। ১৮ বছর পর দেশে ফিরে তিনি বরগুনা পৌরসভার চরকলোনী এলাকায় জমি কেনার প্রস্তুতি নিচ্ছিলেন। বুধবার ৭ ফেব্রুয়ারি সকালে জমি কেনার জন্য নগদ ১৩ লাখ টাকা নিয়ে রওয়ানা হচ্ছিলেন। এসময় একই এলাকার লাল মিয়ার ছেলে ইব্রাহিম হাং (৩৮), তোতা হাং (৩৫) ও তার সহযোগীরা প্রবাসী কবিরের উপরে অতর্কিত হামলা চালিয়ে মাথায় জখম করে ১৩ লাখ টাকা লুট করে। এতে কবিরের ছোট ভাই মনির হোসেন বাঁধা দিলে তাকে পিটিয়ে দুই পা ভেঙে দেয় হামলাকারীরা।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মনির হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এবিষয়ে চাঁন মিয়া হাং বলেন, আমার ছেলে ১৮ বছর বিদেশে থেকে দেশে ফিরে। বুধবার সে জমি কিনতে ১৩ লাখ টাকা নিয়ে বরগুনা যাচ্ছিলেন। এসময় একই এলাকার ইব্রাহিম, তোতা, সুমনসহ কয়েকজন আমার ছেলের উপর হামলা চালায়। আমার ছোট ছেলে বাঁধা দিতে আসলে তাকেও পিটিয়ে পা ভেঙে দেয়। আমি এঘটনার বিচার চাই।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম মিজানুর রহমান বলেন, এঘটনায় থানায় এজাহার হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com