1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ফরিদগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত এক

পিয়াস চন্দ্র দাস
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই নারীসহ অটোরিকশার তিন যাত্রী। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম ফরিদগঞ্জ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের রুদ্রগাঁও গ্রামের বেপারিবাড়ির (বুড়িবাড়ি) মৃত আইউব আলীর ছেলে।ফরিদগঞ্জ থানায় ডিউটিরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইভা এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাটি তিনজন যাত্রী নিয়ে রূপসা বাজারের দিকে যাচ্ছিল। পশ্চিম রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে একটি কুকুর সামনে এসে পড়ে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে পাশের কবরস্থানের দেয়ালের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। তাতে অটোরিকশাচালক শাহ আলমসহ যাত্রীরা আহত হন। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।এ এসআই ইভা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com