1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

ফরিদপুরের পদ্মা চরে বাম্পার ভুট্টা ফলন, বিক্রি হবে প্রায় কোটি টাকা

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৫৩৫ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলার সদর উপজেলা নর্থচ্যানেল ইউনিয়নের পদ্মার চরে ভুট্টা চাষে বাম্পার ফলন হয়েছে।ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের ৪টি ওয়ার্ড ফরিদপুর পদ্মা পাড়ে অর্থাৎ দুর্গম চরাঞ্চলে।  যেখানে খুবই কষ্ট করে চলাচল করতে হয় সাধারণ জনগণকে।
কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী,  নর্থ চ্যানেলের পদ্মার চরের ঐ অঞ্চলটি ৯০ ভাগ ভুট্টা চাষ করে কৃষকরা। এ বছর প্রায় ৭ হেক্টর জমিতে ভুট্টা চাষ করে কৃষকরা। ভুট্টা প্রায় কোটি টাকার উপরে বিক্রি হবে বলে আশা করা যাচ্ছে।
সরেজমিনে গেলে কৃষক মোস্তফা রব বেপারী, নান্নু মিয়া, আজহারসহ একাধিক কৃষকরা জানান, তারা কেউ ১০ বিঘা, কেউ ৭-৮ বিঘা করে ভুট্টা চাষ করেছে। প্রায় কয়েক শতাধিক কৃষক ভুট্টা চাষ করছে। তারা আরও জানান,  দামও ভাল পায়। তাই বেশীর ভাগ চরের কৃষকরা ভুট্টা চাষ করে। আমাদের এবার বাম্পার ফলন হয়েছে।
এ বিষয়ে ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি রফিকুল ইসলাম জানান, ফরিদপুরে জেলায় মোট  ৬২০০ হেক্টর জমিতে কৃষকরা ভুট্টা চাষ করেছে। তার মধ্যে পদ্মার চরের নর্থচ্যানেল ইউনিয়নের কৃষকরা ৬৮০ হেক্টার জমিতে ভুট্টা  চাষ করেছেন।তিনি আরো জানান, আমরা সবসময় চরের কৃষককে অগ্রাধিকার হিসেবে গুরুত্ব দেই এবং খোজ খবর রাখি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com