1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

ফরিদপুরে কোটা বিরোধী সমাবেশ পন্ডঃ আটক-১০, বিজিবি মোতায়েন

নাজিম বকাউল 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৪০৬ বার পড়া হয়েছে

ফরিদপুর ভাঙ্গায় পুলিশের বাধায় কোটা বিরোধী আন্দোলনকারীদের সমাবেশ প্রচেষ্টা পন্ড হয়ে গেছে। এ সময় পুলিশের ব্যাপক তৎপরতায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ অন্তত ১০ জনকে আটক করে থানা হাজতে নিয়ে যায়।

ঘটনার পর এলাকায় চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি ও এক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বুধবার ( ১৭ ই জুলাই) সকালে ভাঙ্গা সরকারি কেএম কলেজ, ভাঙ্গা ফ্লাইওভারের নিচে, ভাঙ্গা ব্র্যাক ব্যাংক মোড় ও পুকুরিয়া বাস স্ট্যান্ড সহ শহরের বিভিন্ন পয়েন্টে ছাত্ররা একত্রিত হয়ে মিছিল বের করতে চেষ্টা করে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কয়েক জনকে আটক করা হয়।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরতে – এ খুদা জানান, পূর্ব প্রস্তুতি হিসেবে জেলা সদর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী, ম্যাজিস্ট্রেট ডিপজল মিত্র, ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান নিশাত এর সমম্বয়ে দুই প্লাটুন বিজিবি ও এক প্লাটুন পুলিশ সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করলেও তা প্রশাসনের অনুকূলে রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com