1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বকে আরো সামনের দিকে এগিয়ে নিতে চাই: তথ্যমন্ত্রী উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগাম জামিন পেলেন জামায়াতের এমপি আমির হামজা আর্থিক সংকটে পড়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা, জড়িতদের খুঁজতে পুলিশের তৎপরতা মাদারীপুরে,মাছ-মাংস ও সবজির বাজার উর্ধমূখী,ক্রেতাদের নাভিশ্বাস গভীর রাতে আগুনে ছাই ৫ দোকান—নিঃস্ব সিরাজগঞ্জের ব্যবসায়ীরা!

ফরিদপুরে চরাঞ্চরে কৃষকদের মাঝে গাম বুট বিতরণ করেন ডিসি

নাজিম বকাউল, ফরিদপুর
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদী তীরবর্তী নর্থ চ্যানেল এলাকায় সম্প্রতি বিষধর রাসেলস ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সময়ে অন্তত ১০-১৫টি সাপ মারা পড়েছে।

সাম্প্রতিক সময়ে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যূর ঘটনা ঘটে। কিন্তু বাস্তবে পরিস্থিতি ততটা খারাপ না বলেন জেলা প্রশাসক।মাঠে কাজ করার ভীতি দুর করতে রবিবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয় সামনে ২০০ জন কৃষকের মাঝে গাম বুট প্রদান করা হয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার প্রধান অতিথি থেকে কৃষকদের এ গাম বুট বিতরন করেন।

জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বলেন, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। তিনি বলেন, এই মাসে ১ জন কৃষক সাপের কামড়ে মারা গেছে। তবে মানুষ রাসেল ভাইপার আতঙ্কে নানা প্রজাতীর সাপ মেরে ফেলছে। সাপ খুব উপকারী প্রানী, এরা ফসলের ক্ষতিকর পোকা মাকড় খেয়ে নিধন করে। তাই তিনি কৃষকদের সচেতন ভাবে মাঠে কাজ করার আহবান জানান। আজকে প্রাথমিকভাবে ২শ জন কৃষককে গামবুট দেওয়া হলো। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আরও দেওয়া হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ইয়াছিন কবির এর সভাপতিত্বতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক চৌধুরী রওশন ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম সহ উর্ধতন কমর্কতা।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com