1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান ঝড়ে নারকেল গাছ ভেঙে স্কুলে, আহত একাধিক শিক্ষার্থী ধান কাটার মৌসুমে বৃষ্টির হানা, বিপাকে নবাবগঞ্জের কৃষক

ফরিদপুরে বসন্ত বরণে পিঠাপুলির উৎসব শুরু

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে
ফরিদপুরে শুরু হয়েছে ২ দিন ব্যাপী বসন্ত বরণে পিঠাপুলির উৎসব। ফরিদপুরে ঋতুর রাজা বসন্ত বরণে দুই দিনব্যাপী  পিঠাপুলির উৎসবের উদ্বোধন করেছেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য এ.কে. আজাদ।ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে নিজস্ব  চত্বরে ফরিদপুর বিভিন্ন স্কুল ও সংগঠনের ৩০ টি স্টল নিয়ে শুরু হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠাপুলির মেলা।
জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে মেলাস্থলে আয়োজিত  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহজাহান,  স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী  রওশন ইসলাম এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ.কে. আজাদ বলেন, একসময় বাঙালির প্রতিটা ঘরে ঘরে পিঠা বানানোকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হতো। ছোটবেলায় মামা বাড়ি নানা বাড়ি গিয়ে। বাঙালি সেই ঐতিহ্যকে জেলা প্রশাসন আজ এমনভাবে আয়োজন করেছেন এতে করে শৈশবের স্মৃতি আজ মানুষ পটে জেগে উঠেছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার জানান, আমরা ফরিদপুরে একটি জনবান্ধব সংসদ সদস্য পেয়েছি। তাকে নিয়েই ফরিদপুর কে একটি সুখী সমৃদ্ধ নগর হিসেবে গড়ে তুলবো। আমাদের দেশের সকল ঐতিহ্যকেই আমরা নিজেরা ধারণ করব এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধারণ করতে শেখাবো।এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খলিফা কামাল উদ্দিন, সদস্য আবুল বাতিন, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, ব্লাস্ট এর সমন্বয়কারী গোস্বামী শিপ্রা গোস্বামীসহ বিভিন্ন সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ অতিথিরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com