1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাগুরার জয় চৌধুরী, বিভিন্ন সংগঠনের অভিনন্দন কুলাউড়ায় পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা । -আল্লামা ইমাম হায়াত

ফরিদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত-১

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রবিউল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন। এছাড়া আহত হয়েছেন একলাছ নামে আরেকজন। এ সময় সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন ও পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, নিহত রবিউল ইসলাম ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশনগরের বাসিন্দা। আহত একলাছ উদ্দিন শেখকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমা মোড়ের মাশাউজান নামক স্থানে এ ঘটনা ঘটে।
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, সকালে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সাথে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় একলাছ উদ্দিন শেখ নামের এক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় বাসটিতে আগুন ধরে যায়।
ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করি। প্রায় আধাঘন্টা মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল। এছাড়া মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা হাইওয়ে পুলিশ নিবেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com