1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা অতিথি

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে
ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা পরিষদের  হল রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে  আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ফরিদপুর জেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খান মোনায়েম হোসেনকে পুরস্কার বিতরণ করতে দেখা গিয়েছে।
সোমবার ( ১৭ ফেব্রুয়ারী)   সন্ধ্যায় এমন একটা ছবি ফেসবুকে দেখা মিলে। এ নিয়ে ফেসবুক ও সাধারণ মানুষের মূখে মূখে সমালোচনা ঝড় বইছে। উপজেলা পরিষদের মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে কেরাত প্রতিযোগিতা, ইসলামী সঙ্গীত ও মেহেদী ডিজাইন স্কিল (শুধুমাত্র মেয়ে) প্রতিযোগিতায় অংশ নেন। যানা যায়, গত ১৬ ফেব্রুয়ারী (রবিবার) সকালে ফরিদপুরের আলফাডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে তারুণ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়। পরে বিচারকদের মাধ্যমে প্রতি গ্রুপ থেকে সাতজন করে মোট ২১ জনকে ক্রেস্ট, সনদ ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করতে দেখা যায় ফরিদপুর জেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খান মোনায়েম হোসেনকে। পুরষ্কার দেবার সময় অনুষ্ঠানে আওয়ামীলীগের ওই নেতার পাশে স্টেজে আলফাডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রইস উদ্দিন সহ  মো. মুআজের নামের আরেক যুবককে দেখা যায়। অনুষ্ঠানে এছাড়াও আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর রশীদ, আলফাডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মুসফিক, রজিন ইসলাম, মো. মনিরুল, মাছুরা রহমান, মো. তালহা, তাসনিমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। রইস উদ্দিন আলফাডাঙ্গা পৌর সদরের ৮ নং মিঠাপুর পৌর সদরের বাসিন্দা, তিনি নিজেকে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা দাবি করে ইতিমধ্যে একটি কথিত কমিটি গঠন করে  এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন ৷ ৫ই আগষ্টের  আগে রইসকে  আলফাডাঙ্গায় বৈষম্যবিরোধী আন্দলোনের কোন কর্মসূচিতে দেখা যায়নি। এমনকি তাদের এই অনুমদিত কমিটির ব্যাপারে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। এদিকে মোনায়েম খানের এই উপস্থিতিতে জন মনে ক্ষোভের দেখা দিয়েছে। এবিষয়ে রইস উদ্দিনকে জিজ্ঞাসা করলে তিনি জানান, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের আলফাডাঙ্গা টিম রবিবার উপজেলা হল রুমে  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। সেখানে আমরা আওয়ামিলীগের নেতাকে দাওয়াত করিনি, অভিভাবক হিসাবে অনেকেই উপস্থিত হয়েছিলেন। আপনারা সাংবাদিকরা এ ঘটনাকে ভিন্নভাবে প্রকাশ করবেন না। ফরিদপুরে ৫ আগস্টের আগে টানা আন্দোলন কর্মসূচিতে অংশ গ্রহন করা এবং  আওয়ামিলীগ এবং তার সহযোগী সংগঠনের হামলার শিকার হওয়া একাধিক ছাত্র প্রতিনিধি সূত্রে যানা যায় এমন কোন কমিটি তারা আদৌ আলফাডাঙ্গা সহ ফরিদপুর জেলায় কোথাও নেই এবং বিগত দিনের আন্দোলন সংগ্রামেও এদের কোন অংশ গ্রহণ নেই। ফরিদপুর বৈষম্য বিরোধী বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি সোহেল রানা জানান, যেহেতু জেলা কমিটি হয়নি সুতরাং এ কমিটির ব্যাপারে আমরা কিছু জানিনা তবে যারা এমন কাজ করেছে তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দল আওয়ামিলীগের দোসরদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। কেন্দ্রে আমরা বিষয়টি জানিয়েছি। এ ব্যাপারে ফরিদপুর জেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খান মোনায়েম হোসেন জানান,  আমার মেয়ে উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করে পুরষ্কার অর্জন করেছে,  সেটি গ্রহনের জন্য আমি অনুষ্ঠানে গিয়েছিলাম অভিবাবক হিসেবে।  কোন অতিথি হয়ে  আমি যাইনি। উল্লেখ্য, ২০২৩ সালে আওয়ামিলীগ নেতা মোনেয়েম খান আলফাডাঙ্গা থানায় বঙ্গবন্ধুর ছবি ছেড়া এবং কটুক্তি করা নিয়ে একটি মিথ্যা  মামলা দিয়ে বহু মানুষকে ফাসিয়ে জেল খাটিয়েছিলো। তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে স্টেজে পুরষ্কার দিতে দেখে সাধারণ শিক্ষার্থী সহ সকলে ক্ষোভ প্রকাশ করেছে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com