1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফরিদপুরে সাত দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়েছে

মোঃ বুখারী মল্লিক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে
বুধবার (২১ফেব্রুয়ারি) বিকেলে জেলা ‌শহরের অম্বিকা ময়দানে এ বইমেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রন্থমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, ফরিদপুর প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক ‌মো. শাহজাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমসহ অনেকে।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, অংশগ্রহণকারী স্টল মালিকরা এবং ছাত্র-ছাত্রীরা অংশ নেন।‌ আলোচনা সভায় বক্তারা এই গ্রন্থমেলার মাধ্যমে জনগণকে বই পড়ার ক্ষেত্রে আগ্রহী হওয়ার পাশাপাশি জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও জাতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
গ্রন্থমেলায় বিভিন্ন স্টল পরিদর্শনকালে ফরিদপুর জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা  ফরিদপুর মুসলিম মিশনের অধ্যাপক জনাব আব্দুস ছামাদ স্যার এক সাক্ষাৎকারে বলেন, ফরিদপুরে ৯টি উপজেলায় ৮১টি ইউনিয়নে প্রতিটি উপজেলা থেকে ৬০টির অধিক গ্রন্থাগার আমাদের সাথে রয়েছে, তন্মধ্যে ৪৭ টি সরকারি নিবন্ধিত ও বাকি কয়টি নিবন্ধন প্রক্রিয়াধীন রয়েছে।
উক্ত গ্রন্থাগারের সভাপতি এম এ মুসা খান ও সাধারণ সম্পাদক ফয়সাল আলী বলেন, বই জ্ঞানকে সমৃদ্ধ করে, বই ও গ্রন্থাগারের মাধ্যমে আমরা আমাদের সমাজ ও একটি শিক্ষিত আদর্শ রাষ্ট্র গঠন করতে চাই।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com