1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক

ফরিদপুরে-৪ আসনের জোটের একক প্রার্থী দাবি খেলাফত মজলিস প্রার্থীর

নাজিম বকাউল , ফরিদপুর
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলের জোট থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলন সরে যাওয়ায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জোটের একক প্রার্থী দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মাওলানা মিজানুর রহমান মোল্যা। তিনি আসনটি থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন।
শুক্রবার রাতে ভাঙ্গা উপজেলার পুলিয়া গ্রামে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন থেকে তিনি দাবি করেন- আসনটি উন্মুক্ত করে রাখা হলেও বাংলাদেশ ইসলামী আন্দোলন ১১ দলের জোট থেকে সরে যাওয়ায় জোটের একমাত্র প্রার্থী হিসেবে তিনি রয়েছেন। এই আসনে জামায়াতের যে প্রার্থী রয়েছেন জামায়াতের প্রার্থীর চূড়ান্ত তালিকায় তাঁর নামও নেই।
তিনি বলেন- “এই আসনে ১১ দলের জোটের বড় তিনজন প্রার্থী ছিল। যে কারনে উন্মুক্ত করে রাখা হয়েছিল। কিন্তু জোট থেকে ইসলামী আন্দোলন সরে গিয়েছে। এছাড়া জামায়াতে ইসলাম যে ১৭৯টি আসন বন্টণ করেছে সেই তালিকায় এখানকার জামায়াতের প্রার্থীও নেই। জামায়াতের যে প্রার্থী রয়েছে আশা করি তিনি প্রার্থীতা প্রত্যাহার করে জোটের পক্ষে কাজ করবেন। আমরা একত্রিতভাবে কাজ করে ইনশাআল্লাহ বিজয়ী হবো।”
উল্লেখ্য, ফরিদপুর-৪ আসন থেকে যাচাই-বাছাই ও আপিলের মাধ্যমে ৮ জন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে মনোনয়ন দাখিল করেছিলেন মাওলানা মো. সরোয়ার হোসেন এবং যাচাই-বাছাইয়ে তাঁর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com