1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাণিজ্যিকতার ভিড়ে এক মানবিক ইশতেহার—মৃত্যুর শেষ ঠিকানায় যখন নিঃস্বার্থ হাত, লজ্জাহীন সেবার ডাক জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও সেতু আছে, নেই সংযোগ সড়ক ফুলবাড়ীতে কথিত বিএনপি নেতা কর্তৃক সরকারী গাছ কর্তন ও আত্নসাতের অভিযোগ রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন খোমেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ; অবিলম্বে এই সংঘাত বন্ধ করতে হবে-পীর সাহেব চরমোনাই জনগণের স্বপ্ন পুরণে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তেই এনসিপির জন্ম- এড এটিএম মাহবুব বগুড়ায় প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ শংকর : ডিএনসি’র জালে গ্রেফতার সরিষাবাড়ীতে মত বিনিময় সভা বগুড়া নন্দীগ্রামের মিলন হত্যার এজাহারভুক্ত ৭নং আসামী রাজ্জাক গ্রেফতার। বেগম জিয়ার পর বিরোধীদলীয় নেতার জন্য প্রস্তুত করা হচ্ছে ঢাকার লালবাড়ি

ফুলবাড়ীতে কথিত বিএনপি নেতা কর্তৃক সরকারী গাছ কর্তন ও আত্নসাতের অভিযোগ

মোঃ নাজমুল হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

 কুড়িগ্রামের ফুলবাড়ীতে সরকারী গাছ কর্তন করে আতসাৎ করার অভিযোগ উঠেছে হাট ইজারাদার ও বিএনপি নেতা পরিচয়দান কারী ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে বনিক সমিতির লোকজন সহ স্থানীয় দোকান দার ও সুধীজন দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন প্রশাসনের কাছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, ২৮ (ফেব্রুয়ারী) ভোরবেলা খড়িবাড়ী হাট বাজার পরিচয়চালনাকারী কথিত বিএনপি নেতা মোশারফ হোসেন দুলাল ও তার লোকজন সহ প্রভাব খাটিয়ে খড়িবাড়ী হাট বাজারের পূর্ব পাশে তাহের প্লাজা (মাংসের হাট সংলগ্ন) টয়লেটের পাশে অবস্থিত ৪০-৫০ বছরের পূরনো একটি বৃহৎ আকৃতির সরকারি কড়াই গাছ কর্তন করে আত্নসাৎ করার লক্ষে অজ্ঞাতনামা স্থানে লুকিয়ে রাখে এবং গাছের গোড়ায় মাটি ও বালু দিয়ে ভরাট করে রাখে।

স্থানীয় লোকজন ও বাজারের নিমার্নকাজে নিয়োজিত শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, স্থানীয় নওদাবস গ্রামের মৃত সামসুল হক সরকার এর ছেলে মোশারফ হোসেন দুলাল উক্ত হাট বাজারের ইজারাদার মোহাম্মদ আলী ক্লে এর সাথে হাট শেয়ারে ইজারাদার হিসেবে দেখাশুনা করে। ইজারাদার সহ বিএনপির নেতা বলে দাবী করে নিয়ম নিতির তোয়াক্কা না করে ভোররাতে তার ভাড়াটে লোকজন সহ বাজারের সরকারি কড়াই গাছ কর্তন করে নিয়ে যায়। গাছটির আনুমানিক মুল্য ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন অভিযোগকারী।

 

এ বিষয়ে কথিত বিএনপি নেতা মোশারফ হোসেন দুলাল এর সাথে কথা বললে, তিনি সাংবাদিকদের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন এবং গাছটি সে নির্মান কাজের সুবিধায় কর্তন করেছে বলে জানায়। তিনি আরো জানায় যে, গাছটি আপাতত তার হেফাজতে রয়েছে পরবর্তীতে তিনি উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করবেন। গাছটি কর্তনে উপজেলা কিংবা জেলা প্রশাসনের কাউকে জানিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, উহার প্রয়োজন মনে করি নাই বিধায় জানাই নি। স্থানীয় লোকজন সহ সাংবাদিকগন কর্তনকৃত সরকারী গাছটি কোথায় আছে উহা জানতে বা দেখতে চাইলে, তিনি কর্তনকৃত গাছটি কোথায় রেখেছে তা বলেন নি এবং দেখাতেও পারে নাই। তবে গাছ কর্তন করার বিষয়ে দাম্ভিকতার সহিত স্বীকার করেন। 

এ বিষয়ে খড়িবাড়ী বাজার বনিক সমিতির পক্ষে আঃ লতিফ জানান যে, মোশারফ হোসেন দুলাল চলতি বছরে খড়িবাড়ী হাট বাজার ইজারাদার মোহাম্মদ আলী ক্লে এর সাথে যৌতভাবে হাটটি পরিচালনা করে আসছেন। তিনি হাট পরিচালনা করা অবস্থায় বাজার নির্মানের কাজ শুরু হলে তিনি রাজনৈতিক ও স্থানীয় প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের অসাধু কাজকর্ম পরিচালনা করা সহ ২৮ (ফ্রেব্রুয়ারী) ভোররাতে বাজারের কড়াই গাছটি কর্তন করে নিয়ে যায়। গাছটি কোথায় রেখেছে তার কোন তথ্য এলাকাবাসীর নিকট নাই। তিনি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

গাছ টি কর্তন করার বিষয়ে খড়িবাড়ী বাজারের ইজারাদার মোহাম্মদ আলী ক্লে এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “গাছ কর্তন করার বিষয়ে তিনি কিছু জানেন না। মোশারফ হোসেন দুলাল আমার হাট বাজার দেখাশুনা করেন। আমি খোজখবর নিয়ে বলতে পারবো তার আগে কিছু বলতে পারবো না”। এ বিষয়ে আমি কিছু জানি না।

উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, খড়িবাড়ী বাজারের গাছ কর্তনের অভিযোগটি প্রাথমিকভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।a

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com