1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

ফুলবাড়ীতে তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে বিজয় দিবসে খেলাধুলার আয়োজন

মোঃ আশরাফুল আলম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে
Oplus_16908288
মহান বিজয় দিবস উপলক্ষে  দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বাসুদেবপুর তেলিপাড়া তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে খেলাধুলার আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে দেশীয় বিভিন্ন খেলাধুলায় মেতে উঠে এলাকার শিশু কিশোর তরুণ তরুণী ও নারী-পুরুষ।
শেষে ঐতিহ্যবাহী তন্ত্র মন্ত্রের পাতা খেলা অনুষ্ঠিত হয়।
আয়োজনের সার্বিক পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাহবুব আলম মিলন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম মন্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন দিনাজপুর ৫ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল মজিদ মন্ডল,সহ-সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল হক নাজিম, হামিদপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ ফুলবাড়ী ফাইভ স্টার ক্লাবের সভাপতি মতিউর রহমান মুকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজয় দিবসে খেলাধুলার এমন আয়োজনে খুশি এলাকাবাসী।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জানান শুধু বিজয় দিবসে নয় যুব সমাজকে সঠিক পথে পরিচালনা করতে এই ধরনের খেলাধুলার আয়োজন মাঝে মাঝে করা দরকার।
খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে।
এ সময় তিনি উপস্থিত সকলের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com