1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ ট্রলি চালকের ৭ দিনের কারাদণ্ড

Jahid khan
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে শ্যালো মেশিনচালিত ট্রলি চালানো তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ড প্রদান করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অবৈধ বালু ব্যবসায়ী চক্র ধরলা নদী থেকে বালু উত্তোলন করে তা পরিবহন ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই চক্রকে ধরতে ধরলা নদীর তীরবর্তী সোনাইকাজী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে গেলেও বালুভর্তি ট্রলিসহ তিন জন ট্রলি চালককে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— ফুলবাড়ী উপজেলার সমন্বয়পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমিনুল ইসলাম (৩৮), চন্দ্রখানা গ্রামের মনছুর আলীর ছেলে বাদশা মিয়া (৩৫) এবং কবিরমামুদ গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৬)।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ও ১৫(১) ধারায় তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন বলেন, “নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এই দণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com